২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চৌহালীতে আন্ত -প্রাথমিক বিদ্যালায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
চৌহালীতে আন্ত -প্রাথমিক বিদ্যালায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Manual8 Ad Code

মোঃ আজাদ সিদ্দিকী,চৌহালী প্রতিনিধিঃ

Manual7 Ad Code

চৌহালী সরকারি কলেজ মাঠে, চৌহালী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আব্দুর রশিদ এর সঞ্চালনায়।

Manual1 Ad Code

মোঃ মনিরুজ্জামান খান উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ও সদস্য সচিব উপজেলা ক্রীড়া কমিটি এর সার্বিক সহযোগিতায়, উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোঃ আবু নজির মিয়া, চৌহালী থানা অফিসার্স ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস।

Manual6 Ad Code

আরও উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সালাম প্রভাষক চৌহালী সরকারি কলেজ। মোঃ মশিউর রহমান প্রধান শিক্ষক পশ্চিম চরকোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ ফিরোজ শাহ প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত খাষ মধ্যশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আব্দুল হাকিম প্রধান শিক্ষক চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ লুৎফর রহমান প্রধান শিক্ষক খাষকাউলিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আঃ মতিন প্রধান শিক্ষক খাষকাউলিয়া চৌদ্দরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোছাঃ আলেয়া খাতুন প্রধান শিক্ষিকা পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আব্দুল জলিল প্রধান শিক্ষক শেখ চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোছাঃ লুৎফুন নেছা (ছবি) কে,কে জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহপ্রমুখ।

উক্ত অনুষ্ঠানে চৌহালীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরিশেষে সম্মানিত অতিথিবৃন্দ, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Manual7 Ad Code