২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে সাদুল্লাপুরে পিঠা উৎসব

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে সাদুল্লাপুরে পিঠা উৎসব

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি:
সাদুল্লাপুর উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল সোমবার সাদুল্লাপুরে পিঠা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পত্নী মোছাঃ ইয়াসমিন মতিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পত্নী মোছাঃ নাজমা খান, অতিরিক্ত জেলা প্রশাসক পত্নী মিসেস আলমগীর কবীর, উপজেলা নির্বাহি কর্মকর্তার পত্নী মোছাঃ তানাছ তাসফিয়া, গাইবান্ধা পৌর মেয়রের পত্নী মিসেস মিলন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি, সাদুল্লাপুর উপজেলা লেডিস ক্লাবের সদস্য উম্মে হাবিবা লেহিনা সীমা, তানজিনা ইসলাম, মাহাবুবা বেগম বীথি, প্রভাষক রত্মা রাণী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আকতার প্রমূখ।

Manual6 Ad Code

এরআগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক পত্নী মোছাঃ ইয়াসমিন মতিন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহরিয়া খান বিপ্লব, ইউএন মো. নবীনেওয়াজ, জেলা ত্রাণ কর্মকর্তা একেএম ইদ্রিশ আলী, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনতেজার রহমান চঞ্চল প্রমূখ।

Manual3 Ad Code