২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

জামালপুরের ইসলাম পুরে তিন শিশুর জমজ জন্মগ্রহন

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
জামালপুরের ইসলাম পুরে তিন শিশুর জমজ জন্মগ্রহন

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ রুবেল মিয়া,, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

Manual4 Ad Code

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় চরপুটিমারি ইউনিয়নে ১ ছেলে ১ মেয়ে থাকার পর আবারও নরমাল ডেলিবারিতে একসাথে ৩ টি মেয়ে সন্তান প্রসব করেন নাজমা বেগম নামে এক গৃহবধূ। রবিবার রাত ১২ টায় পর পর তিন সন্তানের জন্ম দেন তিনি। প্রসূতি গৃহবধূ নাজমা বেগম উপজেলার চরপুটিমারি ইউপি আঘ্রাখালি গ্রামের ওহিদুল্লাহ ওরহে ( জিন্নাহ) এর স্ত্রী। নাজমা বেগম তার বাবার বাড়ি একই ইউনিয়নে টাবুরচর গ্রামে আছমত আলীর বাড়িতে ৩ টি সন্তান প্রসব করেন।
বর্তমানে মা ও সহ নবজাতক শিশুরা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার শিশুর মা নাজমা।
নবজাতকের বাবা ওহিদুল্লাহ জানিয়েছেন, আমাদের ১২ বছর আগে বিবাহ হয়েছে, আমি গরিব মানুষ আগের দুই সন্তানের ভাত কাপড়ের ব্যবস্থা ঠিক মত করতে পারি না, এখন আমি এদের খরচ কিভাবে জোগাড় করব, আমি সরকারেরর সহযোগিতা চাই তা নাহলে আমি সন্তানদের বরন- পূশন করতে পারব না তারা না খেয়ে মনে যাবে। নবজাতকের নানা আছমত আলী কেদে কেদে বলেন, আমার নাতিদের কে দেখার জন্য শত শত লোকের ভির আমার বাড়িতে কিন্তু আমার মনে শান্তি নেই আমি ও আমার জামাই দুই পরিবারই গরিব নাতনিদের খরচ বহন করতে আমাদের কঠিক আমার নাতনিদের বাচাতে চাই।তাই স্থানিয় প্রষাশনের কাছে আর্থিক সহযোগিতা চাই।
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুগুলো বরন-পোষন ও আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।