২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোলে হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
বেনাপোলে হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Manual4 Ad Code

কামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

বেনাপোলে হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ২৪তম হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

Manual6 Ad Code

রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত বেনাপোল মাহবুবা হক এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

 

হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি হাফেজ খলিলুর রহমানের সভাপতিত্বে ও আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমরান হুসাইনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

Manual6 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, মাহবুবা হক এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সাঃ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,

 

বন্দর প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি শেখ কাজিম উদ্দিন, জি এম আজিম উদ্দিন গাজী, আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম ক্বওমী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা কামরুজ্জামান, হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার সাঃ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা মোস্তাক হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা জুম্মান।

 

উক্ত আলোচনা শেষে ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা প্রতিযোগিতার ৪০ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।