২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সাপাহারে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২০
সাপাহারে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ

Manual1 Ad Code

নাইম নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আলমগীর হোসেন (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে সাড়ে ৯ শ’ গ্রাম গাঁজাসহ আটক করেছে সাপাহার থানা পুলিশ।

আটক আলমগীর উপজেলার নিশ্চিন্তপুর বটডাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

Manual7 Ad Code

শনিবার দিবাগত রাত ১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর মোড় থেকে এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে সাড়ে ৯ শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

Manual6 Ad Code

এব্যপারে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Manual6 Ad Code