২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মোংলার সুন্দরবন ইউনিয়নে এক গৃহবধূর আত্মহত্যা-পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
মোংলার সুন্দরবন ইউনিয়নে এক গৃহবধূর আত্মহত্যা-পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে

Manual2 Ad Code

মোঃজাহান জেব কুদরতী বাগেরহাট জেলা প্রতিনিধি

Manual6 Ad Code

গেল রাত আনুমানিক ১০ টার দিক বাগেরহাট জেলার মোংলা উপজেলাস্হ সুন্দরবন ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বরইতলা গ্রামের মোক্তার হোসেন শেখের পুত্র আলম হোসেন শেখ এর স্ত্রী,জয়মনির আকলিমা বেগম(২৫) গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন।সে জয়মনির হারুন ফরাজীর মেয়ে।বছর তিনেক আগে পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়।স্বামী’র সাথে তার সুন্দর সম্পর্কই ছিলো,তার পরও কি,কিভাবে,কেমনে কি হল এটা কারো পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না মর্মে সাংবাদিকদের নিকট বলেন নিহতের স্বামী।মেয়ে পক্ষের অভিযোগ আকলিমাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
শোনামাত্র ঘটনাস্হলে পুলিশ চলে আসেন এবং লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হসপিটালে প্রেরন করেন।

Manual4 Ad Code