২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

রূপগঞ্জে লবণ বোঝাই ট্রাক থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
রূপগঞ্জে লবণ বোঝাই ট্রাক থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

Manual1 Ad Code

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে লবণ বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শনিবার সকালে উপজেলা এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাশে ব্রাহ্মণখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে র‌্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, শুক্রবার রাতে কক্সবাজার থেকে লবন বোঝাইকৃত একটি ট্রাক বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) দিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে র‌্যাবের কাছে সংবাদ ছিল। এ সংবাদ পেয়ে র‌্যাব-১ এর আভিযানিক দল শনিবার সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাশে ভূইয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে একটি চেক পোস্ট স্থাপন করা হয়।

Manual2 Ad Code

এসময় চেকপোস্ট দেখে লবণ বোঝাই ট্রাক (চট্রো মেট্রো- ঠ-১১-৪৩৬২) দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে র‌্যাব ট্রাকটির গতিরোধ করে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন র‌্যাব। এসময় এ ঘটনায় জড়িত মাদক কারবারি কক্সবাজার সদর থানাধীন ঈদগাহ বাদীতলা এলাকার মৃত মমতাজউদ্দিনের ছেলে নাসির উদ্দিন, একই থানাধীন ঈদগাহ দরগাহ এলাকার আব্দুর রশিদের ছেলে মহিউদ্দিন ও মিয়াজীপাড়া এলাকার নজরুলের ছেলে সাগরকে গ্রেপ্তারসহ ২৬০ বস্তা লবনসহ মাদক পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেন র‌্যাব।

মেজর আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইতোপূর্বে একাধিক সময় কক্সবাজার হতে লবনসহ বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্যের চালান সংগ্রহপূর্বক রাজধানীর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code