২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্কেভেটর ও ট্রাক জব্দ

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্কেভেটর ও ট্রাক জব্দ

Manual4 Ad Code

খালেদ মাহামুদ হাসান
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

Manual8 Ad Code

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সময় দুটি স্কেভেটর এবং দুটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে উপজেলার রায়পুর ইউনিয়নের সংরেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুটি স্কেভেটর এবং জুইদন্ডী ইউনিয়নের চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার সময় দুটি ট্রাক জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

Manual4 Ad Code