২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে আজ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
কমলগঞ্জে আজ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Manual8 Ad Code

মোঃ মালিক মিয়া,বিশেষ প্রতিনিধি :-

Manual5 Ad Code

আজ ১৮ (জানুয়ারি) রোজ শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে পিঠা উৎসব অনুষ্টিত হবে। বাঙালির খাদ্যসংস্কৃতিতে পিঠা অবিচ্ছেদ্য একটি অংশ।

 

শীতকাল এলেই পিঠা উৎসবে মাতোয়ারা হয় দেশবাসী। এই ঋতুটি যেন পিঠা খাওয়ার উপযুক্ত সময়।

 

এ শীতে এলাকাবাসীকে মনভোলানো পিঠার স্বাদ দিতে আজ ১৮ জানুয়ারী রোজ শনিবার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসব উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী আয়োজন করা হবে।

Manual5 Ad Code

 

পিঠা উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ। শনিবার সকাল ১০ টায় পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে। ইতিমধ্যে প্রায় অর্ধশত ষ্টলের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে আয়োজক পক্ষ নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

কমলগঞ্জ পিঠা উৎসব কমিটির আহবায়ক সাংবাদিক সাজিদুর রহমান সাজু জানান, পিঠা উৎসব সফল করতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে উপজেলা ব্যাপী মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

 

চিঠির মাধ্যমেও অতিথিদের দাওয়াত দেয়া হয়েছে। অনুষ্ঠিত মাঠেও কাজ শেষ করা হয়েছে। আশা করছি সকলের সহযোগীতায় পিঠা উৎসব সফল হবে।

 

তিনি আরো জানান সন্ধ্যা ৭ ঘটিকায় স্থানীয় ও জাতীয় শিল্পীদের নিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত ১১ ঘটিকায় পর্যন্ত