২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০
মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Manual3 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থানীয় জেলা আইনজীবী সমিতি ভবনে মাগুরা জেলা আইনজীবী সমিতি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে অ্যাডভোকেট আবদুল মজিদ (টু) সভাপতি এবং অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু ফলাফল ঘোষণা করেন।
মোট ২৬৫ ভোটের মধ্যে ২১৪ ভোট কাস্ট হয়।
অ্যাডভোকেট আবদুল মজিদ (টু) সভাপতি ১৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আলী আক্তার দুখূ পেয়েছেন ৪৮ ভোট। অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন সাধারণ সম্পাদক পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট কাজী মিনহাজ পেয়েছেন ২৩ ভোট। উল্লেখ্য,১৯০৬ সালে মাগুরা জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠার পর রেকর্ড সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানী শাখা) অ্যাডভোকেট ফারহানা জুবায়রা, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) অ্যাডভোকেট নুরুজ্জামান শাহীন, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট
মিজানুর রহমান ফিরোজ, গ্রন্থাগারিক অ্যাডভোকেট আয়ুব হোসেন সুরুজ, ক্রীড়া ,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অজেদা সিদ্দিকী এবং কার্যকরি সদস্য অ্যাডভোকেট মশিয়ার রহমান, অ্যাডভোকেট অমিত কুমার মিত্র, অ্যাডভোকেট ফারুক আকতার খান বিপ্লব, অ্যাডভোকেট আবু মুছা, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সিদ্দিকী ও অ্যাডভোকেট শামস উল হুদা চৌধুরী।

Manual2 Ad Code

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন বলেন, “মাগুরা জেলার আইনজীবিদের স্বার্থ রক্ষায় সবার সহযোগিতা নিয়ে একত্রে কাজ করব “

Manual3 Ad Code