২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ধাপেরহাটে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
ধাপেরহাটে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

Manual7 Ad Code

জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি:
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে আজ বুধবার দুপুরে, শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। লাল তীর সীড লিমিটেডের উদ্যোগে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

Manual3 Ad Code

দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণে সহযোগিতা করেন, সালমান খান, মাহিয়া খান, মইনুল চৌধরী, আমরিন বশির ও তানভির আলী।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, সাদুল্লাপুর ইউএরসি ইন্সট্রাক্টর মাহাবুবুর রহমান, লাল তীর সীড লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিধ আবু রায়হান, টেরিটরি ম্যানেজার আমিনুল ইসলাম, ডিলার গণেশ চন্দ্র সাহা ও নরেশ চন্দ্র সাহা প্রমুখ।

Manual7 Ad Code