২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চার যুবক

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চার যুবক

Manual4 Ad Code

আবুসাঈদ শ্রীপুর(গাজীপুর )প্রতিনিধিঃ

Manual5 Ad Code

সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন কয়েকজন যুবক। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে তারা প্রমাণ করলেন সততা এবং মানবতা এখনো হারিয়ে যায়নি।কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজেছেন টাকার প্রকৃত মালিককে।

সোমবার(১৩ জানুয়ারি)রাত সাড়ে নয়টার দিকে চারজন যুবক বাজারের কাজ শেষ করে বাড়ী ফিরছিলেন।যাওয়ার পথে তারা বরমী জনতার মোড়ে টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখে কুড়িয়ে হাতে তুলে নেন এক যুবক। বান্ডিল গুণে দেখেন সেখানে পুরো ৫০ হাজার টাকা। তারপরই তাদের মাথায় একটাই চিন্তা ঢুকলো মাথায় যে, ৫০ হাজার টাকা হারিয়ে মালিকের না জানি কি খারাপ অবস্থা। তখনই তারা দোকান থেকে মাইক ভাড়া নিয়ে শুরু করলেন প্রকৃত মালিকের খোঁজ।প্রকৃত মালিকের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বন্ধু- বান্ধবসহ সব রকম চেষ্টাই করেন এই যুবকেরা। অবশেষে বুধবার (১৫ জানুয়ারি) যুবকেরা পেল তাদের কাংখিত সেই প্রকৃত মালিক গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার আলম মিয়াকে।

সততার দৃষ্টান্ত স্থাপন করা যুবকেরা হলো,শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার হাবিবুর রহমান মীরের ছেলে সিফাত মীর (২৫),একই এলাকার শাহজাহান সাজুর ছেলে মেহেদী হাসান রাসেল (২৫), রায়হান এবং ময়মনসিংহের ত্রিশালের বালিয়াপাড়া এলাকার জালাল মেম্বারের ছেলে ব্যবসায়ী মানিক মিয়া (২৬)।

যুবকরা জানান, টাকা কুড়িয়ে পাওয়ার পর প্রকৃত মালিক কে খুজে পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেন। এসময় তাদেরকে রক্সি জামান,মোঃশরীফ এবং মোঃ সোহেলসহ অন্যান্য বন্ধু-বান্ধবরা অনেক সাহায্য সহযোগিতা করেছে।

Manual5 Ad Code

তারা আরও বলেন, অনেকেই টাকার দাবী করলেও শেষ পযর্ন্ত পাওয়া যায় প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরে তারা খুব খুশী।

Manual4 Ad Code

বুধবার(১৫ জানুয়ারি)দুপুরে বরমী ইউনিয়ন পরিষদে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকারের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিক আলম মিয়ার হাতে টাকা তুলে দেওয়া হয়।

টাকার মালিক আলম মিয়া জানান, টাকাটা ফেরত পাবেন এটা তিনি কখনো ভাবেননি। টাকা ফেরত পেয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন

Manual1 Ad Code

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার জানান, আজকাল যুবকেরা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেখানে এ যুবকেরা সততার এবং মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।তিনি তাদেরকে তার নিজের এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।