রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কৃষকদের বিনামূল্যে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য সেবা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ২ টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সেবা প্রদান করা হয়।
এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সিনিয়র সচিব-১ সাজ্জাদুল হাসান
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস,ভারপ্রাপ্ত ইউএনও শ্যামল চন্দ্র বসাক,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, বর্ণি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাদশা)