২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বালাগঞ্জের সিরাজ বেগ কিন্ডারগার্টেন অত্রাঞ্চলে আলো ছড়াচ্ছে

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
বালাগঞ্জের সিরাজ বেগ কিন্ডারগার্টেন অত্রাঞ্চলে আলো ছড়াচ্ছে

Manual8 Ad Code

জাগির হোসেন,বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর তীর ঘেষে মুসলিমাবাদ গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে সিরাজ বেগ কিন্ডারগার্টেন নামের নতুন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। চলতি বছরের ১লা জানুয়ারি থেকেই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বইও তুলে দেয়া হয়েছে।

 

স্থানীয়রা মনে করছেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলিমাবাদ গ্রামের শিক্ষা ক্ষেত্রে নতুন একটি মাইলফলক সৃষ্টি হয়েছে। এটি প্রতিষ্ঠা হওয়ায় অত্র এলাকায় আলো ছড়াবে বলেও ধারনা স্থানীয়দের।

 

এরকম একটি প্রতিষ্ঠান আরো আগে প্রতিষ্ঠা করা উচিত ছিল মন্তব্য করে কিন্ডারগার্টেনটির প্রতিষ্ঠাতা সিরাজ উদ্দিন বেগ বলেন, আমি বিলেতে থাকি।

Manual7 Ad Code

 

সেই সুবাদে নানা ভাবে সমাজ সেবা করার সুযোগ হয় আমার। আমার সাধ্য মতো সমাজ সেবায় এগিয়ে আসি। আমার জীবনের সব কটি ভালো কাজের মধ্যে বিদ্যালয় প্রতিষ্ঠা সর্বোত্তম বলে আমি মনে করি।

 

সিরাজ বেগ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল লিটন আহমদ বেগ বলেন, প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এলাকার ভালো জন্যই। এই বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে এখানকার শিক্ষার্থীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ভার্সিটিতে পড়াশোনা করে বিভিন্ন উচ্চ পদে আসীন হয়ে এলাকার জন্য সুখ্যাতি বয়ে আনবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই এলাকার কিছু মানুষই আমাদের বিদ্যালয়টির কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। আমরা এলাকাবাসীর সহযোগীতায় সব বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

 

পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আজমল বেগ বলেন, এরকম প্রতিষ্ঠান আরো আগে প্রতিষ্ঠা করলে এলাকার শিক্ষার্থীরা আরো বেশি আলোকিত হত। এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকার শিক্ষা ক্ষেত্রে নব দিগন্ত সৃষ্টি হলো। স্থানীয় রাজনীতিক মির্জা আব্দুল হক জালালাবাদী বলেন, এই একাডেমিটি নির্মান হওয়াতে এই এলাকার শিক্ষার্থীরা আরো বেশি আলোকিত হবে।

 

ডা. আব্দুল আলীম বলেন, প্রতিষ্ঠানটির মাধ্যমে এই এলাকার শিক্ষার্থীরা পড়ালেখা করে বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত হয়ে এলাকার সুনাম অক্ষুন্ন রাখবে।

 

Manual7 Ad Code

সিরাজ বেগ কিন্ডারগার্টেনে বর্তমানে ৭ জন শিক্ষক-শিক্ষিকা প্রায় একশত শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করাচ্ছেন।

 

Manual5 Ad Code

এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, তারা এই প্রতিষ্ঠানটি নিয়ে আশাবাদী।

Manual6 Ad Code