২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ভান্ডারিয়ায় ক্লিনিক-ডায়াগনস্টিকে র‌্যাবের ব্যাপক অভিযান

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
ভান্ডারিয়ায় ক্লিনিক-ডায়াগনস্টিকে র‌্যাবের ব্যাপক অভিযান

Manual3 Ad Code

বরিশাল র‌্যাব-৮ অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর এলাকায় দু’টি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় র‌্যাব সদস্যরা ফাতেমা ক্লিনিক এন্ড নাসিং হোম এর ম্যানেজার অপূর্ব কুমার হাওলাদার, লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এর মালিক বিশ্বজিত মৃধা এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর মোঃ জহিরুল ইসলাম মামুন’কে আটক করে।
আব্দুল্লাহ আল নাঈম :
এ উপজেলায় বেশ কয়েকটি ক্লিনিক ব্যবসায়ী ও ডায়গনস্টিক সেন্টার প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে এমন সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল ঐ এলাকায় পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ বেল্লাল হোসেন এর সমন্বয়ে সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, এসব প্রতিষ্ঠান ব্যবসার জন্য মানুষের সাথে প্রতারণা, চিকিৎসায় অনুপোযুগী বিভিন্ন সরঞ্জমাদি ব্যবহার, রোগীদের বিভিন্নভাবে হয়রানী, মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখা, সার্বক্ষণিক ডাক্তার ও প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকা ও অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ছিল।

Manual4 Ad Code

র‌্যাব আরো জানায়, প্রতিষ্ঠানগুলো প্রয়োজনিয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মোবাইল কোর্টের সামনে তাদের দোষ স্বীকার করে। পরে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আটককৃত অপূর্ব কুমার হাওলাদার’কে ৩ হাজার টাকা, বিশ্বজিত মৃধা’কে ১ হাজার টাকা এবং মোঃ জহিরুল ইসলাম মামুন’কে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয় এবং ওইসব প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ব্যবহার অনুপযোগী চিকিৎসার সরঞ্জমাদি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জনসম্মুখে ধ্বংশ করে র‌্যাব-৮।

উল্লেখ্য, গত সোমবার র‌্যাব-৮ অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ভান্ডারিয়া পৌর শহরে ৫ ভূয়া দন্ত চিকিৎসককে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ তাদের চেম্বর ও ক্লিনিক সিলগালা করা হয়।

Manual8 Ad Code