২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পিরোজপুর প্রশাসনকে নির্দেশ নদী দখল করে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
পিরোজপুর প্রশাসনকে নির্দেশ নদী দখল করে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের

Manual5 Ad Code

আব্দুল্লাহ আল নাঈম পিরোজপুর প্রতিনিধি :

Manual6 Ad Code

পিরোজপুরের বিভিন্ন নদী দখল করে স্থাপিত অবৈধ স্থাপনা আগামী তিন দিনের মধ্যে উচ্ছেদ করতে জাতীয় নদী রক্ষা কমিশন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার পিরোজপুর শহরে দুই দিনব্যাপী বিভিন্ন নদী-খাল প্রত্যক্ষ করে এ নিদের্শ দেন।জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান আজ রবিবার ও শনিবার এক সদস্যসহ কমিশনের একটি দল নিয়ে পিরোজপুরের বিভিন্ন এলাকা সফর করেন। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালাসহ আরও কর্মকর্তা তার সাথে ছিলেন। কমিশন চেয়ারম্যান হুলারহাট নৌ-বন্দর, দামোদর খাল, শহরের ভারানি খালসমূহ এবং বলেশ^র সেতু এলাকা, চানমারী এলাকাসহ নদীর দুই তীর ব্যাপকভাবে ঘুরে দেখেন। পরিদর্শনকালে এলাকার বাসিন্দাদের সাথে তিনি কথা বলেন।

Manual3 Ad Code

বাসিন্দারা চেয়ারম্যানকে নদী ও খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং শহরের পরিবেশ বিমুখ বিভিন্ন তৎপরতার কথা তার কাছে তুলে ধরেন। এ প্রেক্ষিতে রবিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা নদী রক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা প্রশাসন, পুলিশসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পরিবেশ কর্মীসহ বেসরকারি উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিরোজপুরের বলেশ^র নদ, দামোদর খাল, শহরের পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের চেয়ারম্যান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি নদীর জায়গা দখল করে বিভিন্ন সরকারি-বেসরকারি বাড়ী, সেতু, ঘাট ইত্যাদি নির্মানাধীন অবকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ইতিমধ্যে যেসব অবকাঠামো নির্মিত হয়েছে তা ভেঙ্গে ফেলা বা উচ্ছেদ করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে চেয়ারম্যান আরও বলেন, এসব অনুনোমদিত স্থাপনাসমূহ নিজ খরচে উদ্যোক্তাদের সরিয়ে নিতে হবে। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জরিমানা ও মামলা করার বিধানের কথা উল্লেখ করে আরও বলেন, নদী রক্ষার জন্য মহামান্য হাইকোর্টের ১৭দফা নির্দেশনা রয়েছে। নদী দখল করে অবৈধ স্থাপনাকারীদের প্রয়োজনে দুদকের মাধ্যমে মামলাও করা হবে। পিরোজপুরকে একটি সম্ভাবনাময় এলাকা বলে আখ্যায়িত করে কমিশনের চেয়ারম্যান এই জেলাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, উপ-পরিচালক প্রকৌশলী আক্তারুজ্জামান, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, পৌর প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন হাওলদার প্রমুখ বক্তব্য রাখেন।