২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদের শ্রদ্ধা নিবেদন

Manual4 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপারা (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

সোমবার দুপুর ১ টায় তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

Manual3 Ad Code

এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাসিম, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ মোজাম্মেল হক টুটুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code