২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মীরসরাই কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
মীরসরাই কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

আল আমিন ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ শীত কাল মানে গ্রাম বাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য হিসেবে বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুম। সেই ঐতিহ্যের রীতিনীতিকে কিছুটা স্মরণ করিয়ে দিতে মীরসরাই কলেজে দিনব্যাপী ১৩ জানুয়ারী রোজ সোমবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন মীরসরাই পৌরসভার চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার জামসেদ আলম।
সরেজমিনে দেখা গেছে, ২৫ টি স্টলে হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছে কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা। পিঠা উৎসবে ভিড় করেছে তরুন তরুণীরা। প্রায় ১০০ রকমরে পিঠাপুলি সাজানো নিয়ে বসেছে সকল স্টলের শিক্ষার্থীরা।
কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার জামসেদ আলম বলেন, গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই বিলুপ্তির পথে। সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ উৎসবের আয়োজন। ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করে সবাইকে পরিচয় করিয়ে দেওয়াই মেলার উদ্দেশ্য।
মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার বলেন, শীতের দিনে দেশের নানা অঞ্চলে পিঠা তৈরি করা আমাদের দেশের ঐতিহ্য। এই প্রথম মীরসরাই কলেজ পিঠা উৎসবের আয়োজন করেছে। তিনি আরো বলেন পিঠা উৎসবে এসে তারা পিঠার স্বাদও নিতে পারছেন আবার বিভিন্ন পিঠার সঙ্গে পরিচিতও হতে পারছেন।
পিঠা উৎসবের পিঠার স্টল পরিদর্শন করেন, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন, একরামুল হক, গৌতম কুমার সাহা, ইকবাল হোসেন, সিনিয়র প্রভাষক আইয়ুব আলী এবং মীরসরাই করেজেল সকল প্রভাষক সহ ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।

Manual6 Ad Code