২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় অসুস্থ বৃদ্ধার জমি দখল করে বিল্ডিং নির্মাণ

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
ভোলায় অসুস্থ বৃদ্ধার জমি দখল করে বিল্ডিং নির্মাণ

Manual8 Ad Code

টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধি :

Manual7 Ad Code

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে রতনপুর গ্রামে জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ করেছে মোঃ নুরু ইসলাম (৬০) নামে এক অসুস্থ্য বৃদ্ধ। তিনি ওই এলাকার মৃত গনি মিয়ার ছেলে। এবং গলাফুলা রোগী।

 

Manual1 Ad Code

ওই অসুস্থ্য বৃদ্ধ নুরু ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে গলাফুলা রোগে ভোগছেন। টাকার অভাবে নিজের চিকিৎসা করতে পারছেন না।

Manual8 Ad Code

 

তিনি অভিযোগ করে জানান, তিনি তার পৈতিক সম্পতি ৩২শতাংশ জমি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু বেশ কয়েক বছর ধরে স্থানীয় আব্দুল মন্নান থেকে ক্রয় করেছে বলে শাজাহান ও সৈয়দ থেকে মতিউর রহমান এবং সিদ্দিক মোট ১৭ শতাংশ জমি ক্রয় করার দাবী নিয়ে তার বসত ঘরের সামনের বাগান ও বাড়ির জমি দখল করে পাকা ঘর ও ওয়াল তৈরি করে জমি দখলের করছেন।

 

এ বিষয়ে গত ৪ দিন আগে তার স্ত্রী বিবি খাতিজা বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তার মেয়ে পারুল বেগম গত শনিবার (১১ জানুয়ারি) ভোলা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

তিনি আরো জানান, ওই সম্পতি তার পৈতিক। এটা কারো কাছে তিনি বিক্রি করেননি। তাহলে অন্য কেউ তার সম্পতি কিভাবে বিক্রি করেন। আর যারা কাছ থেকে ক্রয় করেছে বলে তারা দাবী করেন তারা ওই সম্পতি পাবেন না।

 

এ বিষয়ে অভিযুক্তদের পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, ওই বৃদ্ধের মেয়ে পারুল বেগম মতিউর রহমান, রাছেল, শাজাহান এবং সিদ্দিক নামে চার জনের বিরুদ্ধে শনিবার একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত চলছে।

Manual6 Ad Code