২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি পরিবার ক্ষতিগ্রস্থ

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি পরিবার ক্ষতিগ্রস্থ

Manual6 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে বসদ বাড়ির ২১ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

 

রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকার পরেশ বরর্মনের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকআউট হয়ে প্রথমে আগুনের সূত্রপাতের সৃষ্টি হয়।

 

পরে আগুনের লেলিহিন শিখা চারিদিকে ছড়িয়ে পরলে পাশের আরো একটি বাড়িতে আগুন ধরে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয় ,খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সাভির্সের ২ ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ।

 

Manual1 Ad Code

পাশের বাড়ির অন্য বরর্মনের ৫টি এবং পরেশ বরর্মনের ১৬টি মোট ২১ কক্ষ পুড়ে ছাই হয়ে যায় । এ সময় বাড়ির ভাড়াটিয়াদের কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্র, ফ্রিজ,টেলিভিশনসহ মুল্যবান সামগ্রী পুড়ে যায়।

 

বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগস্ত পরিবারদের দেখতে আসেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী হাফিজুল আমিন,প্রকল্প কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযুদ্ধা জনাব আব্দুল ওহাব মিয়া, নব নির্বাচিত সভাপতি জনাব সরকার মোশারফ হোসেন জয়,পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সারোয়ার হোসেন আকুল, পূর্বচান্দরা বাজার ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ প্রমুখ।পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে ক্ষতিগস্ত ২১টি পরিবারকে ২টি করে শীতের কম্বল এবং ৩০কেজি করে চাউল,এবং পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা,পৌর সভাপতি সরকার মোশারফ হোসেন জয় এর পক্ষ থেকে ২১ হাজার টাকা,বাজার ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ ২১ হাজার টাকা প্রধান করা হয়।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

কালিয়াকৈর ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জনাব কবিরুল আলম এর কাছে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি জানান এখনো অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান নিরোপ করা সম্বব হয়নি।

Manual1 Ad Code