২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

আগামীকাল বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নির্বাচন

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০
আগামীকাল বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নির্বাচন

Manual8 Ad Code

কামাল হোসেন , বেনাপোল থেকেঃ শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল সোমবার দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Manual7 Ad Code

এই ত্রি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্ধন্ধিতা করছেন। এরমধ্যে একটি হচ্ছে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ ও মুজিবর-নাসির সমমনা পরিষদ।

Manual7 Ad Code

 

এ নির্বাচনে ১৭টি পদের জন্য দুইটি পরিষদের ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। সাধারণ ভোটারা মনে করছেন এ নির্বাচনে নতুন-পুরাতন দুইটি প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Manual3 Ad Code

এদিকে নির্বাচনকে ঘিরে বেনাপোল জুড়ে এখন মার্কার প্রতিছবি ও রঙ্গিন পোস্টারে ছেয়ে গেছে গোটা কাস্টমস, বন্দর ও চেকপোস্ট এলাকা।

 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ১ হাজার ৭শ‘ ২১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত স্টাফ এসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ করা হবে। এসময় ভোট দিতে সকল ভোটারদের পরিচয় পত্র অবশ্যই সাথে করে আনতে হবে বলে ঘোষণা করা হয়েছে।

 

নির্বাচনে বিজয়ী হলে দুটি প্যানেলেই সাধারণ ভোটারদের সুখ-দুঃখের ভাগী হয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন বলে জানান।

Manual4 Ad Code

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয় সুন্দর সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।