২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বালাগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী মৎস্য চাষীদের প্রশিক্ষন

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
বালাগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী মৎস্য চাষীদের প্রশিক্ষন

Manual1 Ad Code

 

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেছেন, পরিবারে মায়েদের গুরুত্ব অপরিসীম। আমাদের শক্ত হাতে মাদককে প্রতিহত করতে হবে। বাল্য বিয়ে একটি মেয়ের জন্য অভিশাপ। আমাদের আশেপাশের পুকুর ও ডোবা গুলোকে আমরা কাজে লাগিয়ে সমাজকে স্বাবলম্বী করতে হবে।

Manual7 Ad Code

শনিবার বিকেলে উপজেলার করচারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সহযোগীতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী মৎস্য চাষীদের দোড়গোরায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন, ভ্রাম্যমান মাটি ও পানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।

Manual1 Ad Code

নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তারেক আহমদ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শামসুল হক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

প্রশিক্ষনে করচারপাড় এলাকার বিভিন্ন বয়সী প্রায় ৫০ জন নারী অংশগ্রহণ করেন।