২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

Manual3 Ad Code

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টাংগাইলের নাগরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১ জানুয়ারি ২০২০),
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

Manual4 Ad Code

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী,উন্নয়ন দর্শন,চিত্রাংকন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান,খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা জয়নুল আবেদীন,কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস,ওসি(তদন্ত)গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্যরা।

Manual1 Ad Code