২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় পোষাক কারখানায় আগুন

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় পোষাক কারখানায় আগুন

Manual6 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম নীট কম্পোজিট লিঃ নামের পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০জানুয়ারী) দুপুরে ওই কারখানার পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়লে দুইটি তলায় রাখা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

Manual1 Ad Code

 

 

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের পরিচালক (তদন্ত) লে.কর্ণেল জিল্লুর রহমান জানান, ফায়ার সার্ভিসের আটটি৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও এলাকাবাসী জানান, কোনাবাড়ীর জরুন এলাকার উত্তর ঢাকা সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র আতিকুর রহমানের মালিকানাধীন ইসলাম গ্রুপের তৈরি পোশাক কারখানায় দুপুর ১টার সময় ষষ্ঠ তলার কাটিং সেকশনে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

 

পরে ভয়াবহ আগুন পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। ওই সময় পঞ্চম ও ষষ্ঠ তলায় তিন শতাধিক শ্রমিক কাজ করছিল। আগুন দেখে শ্রমিকরা তাড়াহুড়া করে বেরিয়ে আসার সময় ৫ শ্রমিক আহত হয়।

 

তবে কারখানার কয়েকজন শ্রমিকের দাবী তিন শ্রমিক অগ্নিদগ্ধ হলে তাদের উদ্ধার করে কোনাবাড়ী একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

 

Manual3 Ad Code

এ সময় গাজীপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড, টঙ্গী ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ করে বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় কালো ধোয়ায় কারখানা ও আশপাশে ছড়িয়ে পড়ে। ওই সময় কারখানার মধ্যে পানির সংকট দেখা দেয়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

কারখানার শ্রমিকরা জানান, আগুনের খবর পেয়ে বহিরাগত কিছু লোক প্রবেশ করে। ওই সময় আগুন নিজস্ব অগ্নিনিবার্ক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলে ব্যর্থ হয়। পরে গাজীপুর ফায়ার সার্ভিস এ খবর দেওয়া হয়। অগ্নিকান্ডের এক ঘন্টা পরে আশপাশ থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে অগ্নিকান্ডের এক ঘন্টা পরও কারখানায় সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে, ঢুকতে দেওয়া হয়নি।

 

ওই সময় দুই সংবাদিকের সাথে হাতাহাতির ঘটনা ঘটিয়ে গেইটের বাহিরে বের করে দেন নিরাপত্তাকর্মী। খবর পেয়ে সন্ধ্যার দিকে সংবাদকর্মী কারখানার গেইটে প্রতিবাদ জানিয়ে কারখানার কর্তৃপক্ষের বক্তব্য চাওয়া হলে কেউ কথা বলবে না বলে জানান। ওই সময় উত্তর ঢাকার মেয়র প্রার্থী আতিকুর রহমান কারখানায় কোন মিডিয়ার কর্মী প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান নিরাপত্তাকর্মীরা।