২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২০
শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল

Manual1 Ad Code

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল – ছবি : অভিযোগ

 

পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর থেকে :
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ইজতেমার কারণে যানজট বেড়ে যাওয়ায় মুসল্লিরা পড়েছেন চরম দুর্ভোগে।

Manual4 Ad Code

 

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হবে। প্রথম দফায় তিন দিনে ইজতেমার শীর্ষ মুরব্বিরা ইমান ও আমলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

 

এদিকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে গাজীপুরে কয়েক দফা বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। ইজতেমায় যোগ দিতে বুধবার (৮ জানুয়ারি) থেকেই দলে দলে ইজতেমা ময়দানে আসছেন তারা। মুসল্লিদের এ ঢল বৃহস্পতিবার সকালেও দেখা গেছে। শুক্রবার সকাল পর্যন্ত মুসল্লিদের এই ভিড় অব্যাহত থাকবে। বিভিন্ন জেলা থেকে বাসে করে এসব মুসল্লি টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, উত্তরার কামারপাড়া এলাকায় নেমে হেঁটে ময়দানে এসে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একপশলা হালকা বৃষ্টি হয়ে যায় টঙ্গীতে। এতে মুসল্লিরা কিছুটা সমস্যায় পড়েন। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে এবার যেসব মুসল্লি ময়দানে তাদের খিত্তায় অবস্থান নিয়েছেন, তাদের প্রায় সবাই বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পলিথিন-কাগজ সঙ্গে নিয়ে এসেছেন। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে ময়দানে চটের নিচে অবস্থান নেয়া মুসল্লিরা দুর্ভোগে পড়বেন। বিশেষ করে খোলা আকাশের নিচে রান্নাবান্না এবং খিত্তায় অবস্থান করাও কঠিন হয়ে যাবে।

 

Manual8 Ad Code

ইজতেমা ময়দানে উপস্থিত থেকে দেখভাল করছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

 

অন্যদিকে ইজতেমা ময়দানের পাশে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পগুলো বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। পুরো ইজতেমা ময়দানের চারপাশে সিসি ক্যামেরাগুলো সচল করা হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

Manual6 Ad Code

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, ইজতেমা ময়দান পরিষ্কার-পরিচ্ছন্নসহ মুসল্লিদের সব ধরনের সেবা প্রদানের জন্য সিটি করপোরেশন প্রস্তুত রয়েছে।

 

বিশ্ব ইজতেমার মাওলানা জুবায়ের অনুসারী মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানান, ময়দানকে মোট ৯২টি খিত্তায় ভাগ করা হয়েছে। এবার দেশের ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। তাদের জন্য ৮৭টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। পাঁচটি খিত্তা সংরক্ষিত রাখা হয়েছে। কোনো জেলার মুসল্লি বেশি হলে অথবা মাদরাসাছাত্রদের ওই খিত্তাগুলোতে দেয়া হবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশের মুসল্লিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। বিদেশি মেহমানদের জন্য বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে নিবাস তৈরি করা হয়েছে। সেখানে তাদের জন্য গরম পানি, রান্নার জন্য গ্যাস, উন্নত টয়লেটসহ নানা ব্যবস্থা রাখা হয়েছে।