২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২০
নাগরপুরে বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা

Manual4 Ad Code

কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২০), এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিশেষে বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

Manual4 Ad Code

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

 

Manual6 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান,মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,হাবিবুর রহমান সহ অন্যান্যরা।

Manual3 Ad Code