২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে ১১ জানুয়ারি ২ লাখ ৮৭ হাজার শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
লক্ষ্মীপুরে ১১ জানুয়ারি ২ লাখ ৮৭ হাজার শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

Manual2 Ad Code

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিদি :

Manual6 Ad Code

লক্ষ্মীপুরে আগামি শনিবারের (১১ জানুয়ারি) ক্যাম্পেইনে দুই লাখ ৮৭ হাজার ৩২৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৪৮৬ কেন্দ্রে ৬-১১ মাস ও ১২-৫৯ মাস পর্যন্ত শিশুদের ভিটামিন এ
ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের নিয়ে এক অবহিতকরণ
সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন
ডা. মো. আব্দুল গফ্ফার, জেলা পরিবার
পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর
রহমান মামুন ও সিভিল সার্জন কার্যালয়ের
প্রোগ্রামার মাহবুবুল হক মাসুম প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আগামি
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা
পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।
এ সময় জেলার এক হাজার ৪৮৬টি কেন্দ্রে
দুই লাখ ৮৭ হাজার ৩২৬ শিশুকে ভিটামিন এ
ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১
মাস বয়সী ৩২ হাজার ১৫৫ শিশুকে নীল
রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ
৫৫ হাজার ১৭১ শিশুকে লাল রঙের ক্যাপসুল
খাওয়ানোর কথা রয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভায় ৪৬টি, সদরে ৫০৫টি,
রায়পুরে ২৬৬, রামগঞ্জে ২৬৫, রামগতিতে
১৮৬ ও কমলনগর উপজেলায় ২১৮
কেন্দ্রে স্থাপন করা হবে। ক্যাম্পেইন
বাস্তবায়নের জন্য ২৩৩ জন স্বাস্থ্য
সহকারী, ২৩৪ জন এফ ডব্লিউএ কর্মী,
১৭৪ জন সিএইচসিপি কর্মী, দুই হজার ৯৭৪
জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এতে ১ম
সারীর ১৮৪ জন সুপার ভাইজার থাকবেন।

Manual2 Ad Code