২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চট্রগ্রাম নগরীর মুরাদপুরের মক্কা হোটেলে হামলা

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
চট্রগ্রাম নগরীর মুরাদপুরের মক্কা হোটেলে হামলা

Manual6 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :

চট্টগ্রাম নগরের মুরাদপুরের মক্কা হোটেলে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে হওয়া এ হামলায় হোটেলটির মালিক কামাল উদ্দিন তালুকদারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম ৮ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

 

তবে মক্কা হোটেল মালিক কামাল উদ্দিন তালুকদারের পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদার দাবিতে সিটি কর্পোরেশনের রাস্তার নির্মাণ কাজে বাধা দিতে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন তিনি।হামলার বিষয়ে বিস্তারিত জানতে কামাল উদ্দিন তালুকদারকে ফোন করা হলে ফোন ধরেন তার ভাই মো. ফারুক।

 

তিনি বলেন, ‘মক্কা হোটেলের পাশের রাস্তার কাজ চলছে। স্থানীয় কাউন্সিলর মো. মোরশেদ আলম উনাকে বলেছেন কাজের বিষয়ে খোঁজ খবর রাখতে।

 

বিকেলে দিদার, মামুন, আব্দুল মজিদ শফি, ফয়সাল, সহ স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা চাইতে আসে। ভাইয়া (কামাল উদ্দিন) তখন তাদের বাধা দেন। এ কারণে তারা আমাদের হোটেলে হামলা চালায়। কামাল উদ্দিন তালুকদার বর্তমানে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual6 Ad Code

 

এ বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন । হামলার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মক্কা হোটেলে অপ্রীতিকর ঘটনার কথা শুনেছি। আমরা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শুনেছি চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে এটি ঘটেছে। মক্কা হোটেলের সামনে নির্বাচনী ক্যাম্পেইন করছিলেন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় কামাল সাহেব তাদের সেখান থেকে সরে যেতে বললে গণ্ডগোল হয়।

Manual8 Ad Code

 

এই বিষয়ে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কামাল সাহেবকে মারধর করা হয়েছে শুনেছি। স্থানীয় একজনের কাছে শুনেছি কাল সেখানে সিটি কর্পোরেশনের একটি রাস্তার ঢালাই কাজ শেষ হয়েছে। বিকেলে একদল লোক সেখান দিয়ে যাচ্ছিল।

 

Manual5 Ad Code

রাস্তার ঢালাই নষ্ট হয়ে যেতে পারে এই ভাবনা থেকে তিনি তাদের সেই রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছেন। এই কারণে উনাকে মারধর করা হয়েছে। এই বিষয়ে ভালভাবে খোঁজ খবর নিতে হবে।