১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শার্শায় উন্নত পদ্ধতিতে মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী – সুফলভোগী প্রশিক্ষণ

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২০
শার্শায় উন্নত পদ্ধতিতে মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী – সুফলভোগী প্রশিক্ষণ

Manual6 Ad Code

কামাল হোসেন , বেনাপোল : শার্শায় উন্নত পদ্ধতিতে রূই জাতীয় মাছের মিশ্রচাষ ও দেশীয় প্রজাতির (পাবদা, গুলশা, শিং ও মাগুর) মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী/ সুফলভোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালনক নূর-ই-আলম।

 

Manual8 Ad Code

স্থানীয় সরকার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পসহ জাইকার সহায়তায় এবং উপজেলা মৎস্য সম্পদ কমিটির বাস্তবায়নায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুরেশ মন্ডল প্রমূখ।