২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

হরিণাকুণ্ডুতে “প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২০
হরিণাকুণ্ডুতে “প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

হাবিবুর রহমান রুবেল, হরিণাকুণ্ডু, ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর হোসাইন, আওয়ামীলীগ হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোর্য়াদ্দার,ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এর প্রতিনিধি,রওশন আলী, অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম (শিলু),মহিলা ভাইস চেয়ারম্যান,রেশমা খাতুন, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, সুধীজন, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সকল শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন।

Manual5 Ad Code