২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভান্ডারিয়ায় ইলেকট্রিশিয়ান সমিতি এর কমিটির সভাপতি হলেন শহিদুল সম্পাদক জাকারিয়া

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
ভান্ডারিয়ায় ইলেকট্রিশিয়ান সমিতি এর কমিটির সভাপতি হলেন শহিদুল সম্পাদক জাকারিয়া

Manual8 Ad Code

আষিশ কুমার রায় ভান্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ইলেকট্রিশিয়ান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ০২জানুয়ারি ২০২০ রোজ বৃহস্পতিবার সমিতির অফিস কার্যালয় বর্ধিত সভায় নিম্নবর্ণিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মোহাম্মদ ফারুক মুন্সীকে প্রধান উপদেষ্টা রাখা হয় ।এম শহিদুল ইসলামকে সভাপতি ও এইচ এম জাকারিয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বর্ধিত সভায় মোঃ শাজাহান খানকে সহ সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে জালাল আকন এর নাম ঘোষণা করা হয়।
বর্ধিত সভা শেষে নব নির্বাচিত প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সমিতির সকল সদস্য বৃন্দ। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।