২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

এসপি ফাতিহা ডিউটি অফিসারের ভুমিকায়

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯
এসপি ফাতিহা ডিউটি অফিসারের ভুমিকায়

Manual5 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠির জেলা প্রতিনিধি :

ঝালকাঠি জেলার সাধারন জনগনকে আইনি সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

জেলায় এসপি হিসেবে আগমনের পর থেকেই আইন শৃংখলায় উন্নতি সহ বিভিন্ন জায়গায় এনেছেন আমুল পরিবর্তন।

 

জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ সহ বিভিন্ন অপরাদ নির্মূল করার জন্য জেলার বিভিন্ন এলাকায় সভা সেমিনার, লিফলেট বিতরন, কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন উদ্যোগ নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই নারী পুলিশ সুপার।

 

Manual2 Ad Code

থানায় এসে সাধারন মানুষ হয়রানির শিকার না হয় এমনকি থানায় এসে জিডি বা মামলা করতে কোন প্রকার টাকা পয়সা না নেয় সে জন্য নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। আর তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজাপুর থানায় আকস্মিক পরিদর্শনে আসেন এই নারী এসপি।

Manual5 Ad Code

 

এ সময় তিনি কিছুক্ষন থানার ডিউটি অফিসারের ভূমিকা পালন করেন এবং থানায় আসা সকল শ্রেনি-পেশার সেবা প্রার্থীদের আইনি সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন।

 

এরপর তিনি থানার অফিসারদের সাথে নিয়ে উপজেলার বাগড়ি বাজার এলাকায় প্রায় অর্ধশত অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।