১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

সুপ্রিম কোর্ট দিবস অনুষ্ঠিত হচ্ছে আজ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
সুপ্রিম কোর্ট দিবস অনুষ্ঠিত হচ্ছে আজ

Manual7 Ad Code

এডভোকেট আবুল কালাম আজাদ ::

Manual4 Ad Code

আজ বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০১৯’।

 

Manual7 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক ক্ষুদে বার্তায় সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানান।

Manual1 Ad Code

 

গতকাল পাঠানো এই বার্তায় তিনি লিখেছেন, ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে ওই দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Manual8 Ad Code

 

সুপ্রিম কোর্টের এক স্মারকেও গত রোববার (১৫ ডিসেম্বর) জানানো হয়েছে, অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।

 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

 

ওইদিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছিলেন, ‘ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে।