১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

শার্শার বাগআঁচড়ায় চাঁদা দাবী করায় আমিরুল নামে এক কথিত সাংবাদিককে গণধোলাই

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
শার্শার বাগআঁচড়ায় চাঁদা দাবী করায় আমিরুল নামে এক কথিত সাংবাদিককে গণধোলাই

Manual8 Ad Code

শহিদুল ইসলাম বাবলু:

Manual6 Ad Code

১৭ ডিসেম্বর ২০১৯, (মঙ্গলবার) শার্শার বাগআঁচড়ার জামতলায় আমিরুল ইসলাম জীবন নামের কথিত সাংবাদিক নামধারী এক বহিরাগত সাংবাদিক গ্রামবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে।

 

Manual1 Ad Code

আমিরুলের বাড়ি ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার রায়পটন এলাকায়।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে শার্শা উপজেলার বাগআঁচড়ার সামটা গ্রামে। সরেজমিনে জানা গেছে, শার্শা উপজেলার বাগআঁচড়ার জামতলা সামটা গ্রামে ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার রায়পটন গ্রামের ফটিক এর ছেলে আমিরুল ইসলাম জীবন নামের এক কথিত সাংবাদিক নিজেকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

Manual1 Ad Code

 

এসময় গ্রামবাসি একজোট হয়ে তাকে ঘিরে ধরে সামান্য ঘটনায় ৫০ হাজার টাকা কেন দিতে হবে জানতে চাই। এসময় সাংবাদিক আমিরুল তখন নিজেকে বড় মাপের সাংবাদিক বলে বুলি আওড়িয়ে গ্রামবাসির উপর উত্তেজিত হয়ে চড়াও হয়।এসময় উত্তেজিত জনতা এক জোট হয়ে কথিত সাংবাদিক নামধারী আমিরুল কে গণধোলাই দেয়।পরিস্হিতি বেগতিক দেখে সে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় ।

Manual6 Ad Code