১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় ধান ক্রয়ের লক্ষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৯
টুঙ্গিপাড়ায় ধান ক্রয়ের লক্ষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

Manual4 Ad Code

রকিবুল ইসলাম,টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় লটারির মাধ্যমে ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। বৃহস্পতিবার বিকালে পাটগাতী ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাকিব হাসান তরফদার।

 

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

লটারি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সরকার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুরাদ শেখ, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, ইউপি সদস্য হাবিব মুন্সী সহ ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

 

কৃষি বিভাগ সুত্রে জানা যায়, ২য় পর্যায়ে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য টুঙ্গিপাড়া উপজেলায় মোট ১৭১ টন ধান ক্রয় করবে খাদ্য বিভাগ। তাই উপজেলার পাটগাতী ইউনিয়নের ৪৪৩ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ৪৩ জন কৃষক নির্বাচিত করা হয়। প্রতি কৃষক ১ টন করে ধান বিক্রি করতে পারবে ২৬ টাকা দরে। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে ধান ক্রয় করা হবে।

Manual2 Ad Code

 

 

পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা বলেন, পাটগাতী ইউনিয়নে প্রথম লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলো। বিগত দিনে ধান ক্রয় কার্যক্রম বিতর্কিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে লটারির মাধ্যমে ধান ক্রয় করা হবে। পাটগাতী ইউনিয়নে লটারির মাধ্যমে বিজয়ী ৪৩ জন কৃষক ১ টন করে ধান বিক্রি করতে পারবে।