১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলার লালমোহনে গৃহবধূকে রাতভর নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৯
ভোলার লালমোহনে গৃহবধূকে রাতভর নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা

Manual5 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ভোলার লালমোহনে গৃহবধূকে রাতভর নির্যাতনের পর মুখে বিষ ঢেলে সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূকে হাসপাতালে রেখে স্বামী মঞ্জু তার ও তার স্বজনরা পালিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার গৃহবধূ জান্নাতের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জান্নাতের বাড়ি ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কুমারখালী এলাকায়।

 

 

নিহত জান্নাতের চাচা আব্দুর রহিম জানান, প্রায় ১০ বছর আগে একই ইউনিয়নের চতলা বাজার এলাকার মঞ্জুর সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি পুত্র সন্তান হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য জান্নাতের স্বামী ও তার পরিবারের লোকজন প্রায়ই শারীরিক নির্যাতন চালাত। সর্বশেষ বৃহস্পতিবার রাতভর জান্নাতের উপর শারীরিক নির্যাতন করে মুখে বিষ ঢেলে সকালে হাসপাতালে এনে তারা পালিয়ে যায়।

 

পরে খবর পেয়ে নিহত জান্নাতের বাবার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে আসেন।

Manual5 Ad Code

 

 

এই ঘটনায় লালমোহন থানা ওসি মীর খায়রুল কবির জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

বর্তমানে একটি ইউডি মামলা গ্রহণ করা হবে। পরবর্তীতে পোস্টমর্টেম রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code