৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা রেঞ্জের টানা ১৪ বারের মত শ্রেষ্ঠ ও সফল তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন : এস,আই মোঃ শহীদুল ইসলাম মোল্লা

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
ঢাকা রেঞ্জের টানা ১৪ বারের মত শ্রেষ্ঠ ও সফল তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন : এস,আই মোঃ শহীদুল ইসলাম মোল্লা

Manual4 Ad Code

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:-

ঢাকা রেঞ্জে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় অক্টোবর/২০১৯ মাসের ঢাকা রেঞ্জের টানা ১৪ বারের মত শ্রেষ্ঠ ও সফল তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই মোঃ শহীদুল ইসলাম মোল্লা(বিপিএম)। ৫/১২/২০১৯ইং বৃহস্পতিবার ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ঢাকার ডিআইজি জনাব মোঃ মাইনুল হাসান, (পিপিএম)। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম(বার) সহ ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।

Manual6 Ad Code

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস, আই মোঃ শহীদুল ইসলাম মোল্লা (বিপিএম) জানান।
আবারও ঢাকা রেঞ্জ সেরা সফল তদন্তকারী অফিসার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব শামসুননাহার পিপিএম(বার) স্যারকে সাথে নিয়ে পুরস্কার গ্রহন করেছি। যা আমার কর্ম জীবনের জন্য উল্লেখযোগ্য সংযোজন। আমার জীবনের বিশেষ মুহূর্ত ছিল যখন মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) (ঢাকা রেঞ্জ) স্যারের নিকট হতে আমি পুরস্কার গ্রহণ করেছিলাম। গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম(বার)স্যারের বিশেষ দিকনির্দেশনার সুফল হিসাবে এ পুরস্কার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার দেশের জন্য এই ধরণের আরও কাজ আগামীতেও অব্যাহত রাখবো ইনশ্বা আল্লাহ।

Manual3 Ad Code

 

 

উল্লেখ্য, জোড়া খুন, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং ক্লোলেস মামলা তদন্ত করে রহস্য উদঘাটনের জন্য এর আগেও

 

Manual3 Ad Code

 

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই মোঃ শহিদুল ইসলাম মোল্লা(বিপি,এম) টানা ১৩ বারের মত পুরস্কৃত হন। এছাড়াও গত ৪ ফেব্রয়ারী পুলিশ বাহিনীতে সর্বোচ্চ পদক “ বাংলাদেশ পুলিশ পদক” বিপিএম (সাহসীকতা) অর্জন করেন।

Manual4 Ad Code