৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মুখ থুবড়ে পড়েছে গাঙ্গু মুখ থুবড়ে পড়েছে গাঙ্গুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সেবা

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
মুখ থুবড়ে পড়েছে গাঙ্গু মুখ থুবড়ে পড়েছে গাঙ্গুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সেবা

Manual8 Ad Code

নাইম, পোরশা (নওগাঁ) প্রতিনিধি :-

Manual1 Ad Code

নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র চলছে খুড়িয়ে খুড়িয়ে। চার জনের পোষ্ট থাকলেও সেখানে অফিস করছেন একজন। সেখানে সেবা নিতে এসে একাধীক রুগি সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন এমনই অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্র এলাকার গর্ভপতি তাসলিমা উক্ত কেন্দ্রে এসেছেন নিয়মিত চেকাপ করাতে। কিন্তু ডাক্তার না থাকার কারনে ফিরে যাচ্ছেন। অত্র গাঙ্গুরিয়া এলাকার মনছুর রহমান অভিযোগ করে বলেন,এক সময় এই স্বাস্থ্য কেন্দ্রে রুগির চাপে ডাক্তারগন সেবা দিতে হিমসিম খেতেন।কিন্তু বর্তমানে ডাক্তার না থাকায় রুগিরা আসে কিন্তু সেবা না পেয়ে ফিরে যান। এটা এলাকার দরিদ্র-অসহায় রুগিদের জন্য চরম ভোগান্তি। এব্যাপারে উক্ত কেন্দ্রের (সেকমো)ডাঃ মেরিনা খানম জানান, কেন্দ্রে ভিজিটর না থাকার কারনে রুগিরা বিশেষ করে গর্ভপতি রোগিরা সঠিক সেবা পাচ্ছেন না। আমি একায় যতটুকু পারছি,সেবা দেওয়ার চেষ্টা করছি।
এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার লুৎফর রহমান জানান, ভিজিটর না থাকার কারনে রুগির সঠিক সেবা নিশ্চিত করা একটু কঠিন হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি। জেলা পরিবার পরিকল্পনা অফিসার ড. মোসাঃ কুস্তরী জানান, ভিজিটর সুবর্না বানুকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে গাঙ্গুরিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিলো কিন্তু ঢাকার হেড অফিসের নির্দেশে (তেঁতুলিয়া, আরডি) নিজ অফিসে পাঠানো হয়েছে। নতুন ভিজিটর না আসা পর্যন্ত আমাদের করার কিছু নেই।

Manual6 Ad Code