২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে প্রতারক স্বপ্না শরিফ র‌্যাব-৮ এর হাতে আটক!

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
পটুয়াখালীতে প্রতারক স্বপ্না শরিফ র‌্যাব-৮ এর হাতে আটক!

Manual6 Ad Code

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় র‍্যাব-৮ এর অভিযান চালিয়ে স্বপ্নাশরিফ (৩০) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual7 Ad Code

রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার চানমিয়া শরিফের মেয়ে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,  গ্রেফতারকৃত স্বপ্না শরিফ প্রতারণার উদ্দেশে বিভিন্ন ব্যক্তিকে বিয়ে করে কিছুদিন পরে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

এ পর্যন্তÍ তিনি অর্ধ ডজন বিয়ে করেছেন। এছাড়া ২০১২ সালের ১৮ নভেম্বর স্বপ্না ও তার সহযোগীরা ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে টাঙ্গাইলের বোয়ালি মাদ্রাসার ছাত্র নাজমুলকে (২৪) গ্রেফতারের নাটক সাজায়। সেই ঘটনায় ভিকটিম নাজমুলের বাবা মোঃদলিল উদ্দীন বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

উল্লেক্ষ্য থাকে যে, এই স্বপ্না শরীফের নামে গত ৮(নভেম্বর) দৈনিক বরিশাল সমাচার পএিকা সহ একাধীক বার সংবাদ প্রকাশিত হওয়ার পরও তাকে আইনি আওতায় আনতে পারেনি,স্থানীয় সংবাদের ভিক্তিতে নামপ্রকাশে অনিচ্ছুক, জানান, এর পিছনে অনেক বড় নেতাকর্মীর সেল্টার রেয়েছে তাই আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনী, এমনটাই জানাযায়।

Manual2 Ad Code

জানাযায় ওই মামলায় গ্রেফতার এড়াতে অভিযুক্ত স্বপ্না গা ঢাকা দিলে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে আসামি স্বপ্নাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে র‍্যাব-৮ গলাচিপা থানায় সন্ধ্যার দিকে সোপর্দ করেন।

Manual2 Ad Code