২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজয়ের উল্লাসে

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
বিজয়ের উল্লাসে

Manual3 Ad Code

– ডা.মিজান মা‌ওলা।
রচনা কাল- ০১/১২/১৯ ইং

Manual4 Ad Code

ঘুরে ফিরে এলো আবার বিজয়ের মাস,
মাতিয়া ছুটিয়া করে কতো মনে প্রাণে উল্লাস।
কতো শত বেদনার বিজয় মোদের উপহার,
দুঃখ সুখের স্মৃতি ফলক লাল সবুজ রং যে পতাকার।
পতপতে হিল্লোল শক্তি বাতাসে উড়ে,
বাঙালির জয় গান আসছে বারবার ঘুরে।
মুক্তিযুদ্ধের জয় জয়কার স্বাধীনতার বিজয়,
পরাধীনতার ভাঙ্গে কপাট পাকহানাদার করে পরাজয়।
লক্ষ্য ছিলো স্বাধীন ভাবে চলনবলনে করবো মোরা বাংলার ব্যবহার,
নয়টি মাসের যুদ্ধ শেষে স্বাধীনতা মোদের দিলো বিজয় উপহার।

Manual8 Ad Code