২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলা বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
ভোলা বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Manual8 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ দলের মধ্যে ঢুকে সুবিধাবাদীরা যাতে সুবিধা নিতে না পারে সেদিকে সকল নেতাকর্মী কে সর্তক থাকতে হবে। তৃণমূলের নেতাকর্মীরা আ’লীগের প্রাণ। তাই সকলকে ঐক্যবদ্ধ আ’লীগের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে।

Manual5 Ad Code

ভোলা বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে রবিবার সকাল ১০টায় উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।

Manual4 Ad Code

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ কে অশান্ত করতে একটি চক্র দেশে এবং বিদেশে কাজ করেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের কে রুখে দিতে হবে। উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসাবে আলী আজম মুকুল এমপি বলেন, বাংলাদেশ আজ খাদ্য উদ্ধৃত্তের দেশ। আমাদের কে বিদেশ থেকে এখন আর সাহায্য নিতে হয় না। পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর সহ বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে সরকার। বাংলাদেশে যত বড় বড় উন্নয়ন হয়েছে সবই আ’লীগ সরকারের আমলে হয়েছে। আ’লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ হয়।

তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশ কে দুর্বার গতিতে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটি মহল গুজব রটিয়ে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

সম্মেলনে উদ্বোধক হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমূখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ। সম্মেলনের শুরুতেই বেলুন ও পায়রা উড়ানো হয় এবং পবিত্র কোরআন তেলোয়াত ও গিতা পাঠের মধ্যে দিয়ে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়।
এর পর আমন্ত্রিত অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। কাউন্সিলর ও ডেলিগেইট বৃন্দের ভোটের মাধ্যমে মো: জসিম উদ্দিন হায়দার কে উপজেলা আ’লীগের সভাপতি, আলহাজ্ব রফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও আ.ন.ম আবদুল্ল্যাহ কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code