২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে ১৮টি পেট্রোল পাম্প বন্ধ, দুর্ভোগে গাড়ীচালকরা

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
পঞ্চগড়ে ১৮টি পেট্রোল পাম্প বন্ধ, দুর্ভোগে গাড়ীচালকরা

Manual2 Ad Code

মো. জাকির হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের ১৮টিপেট্রোল পাম্পে বন্ধ রাখা
হয়েছে জ্বালানি তেল সরবরাহ। ঠাকুরগাঁও,
দিনাজপুরের ন্যায় এ জেলাতেও চলছে
অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স
অ্যাসোসিয়েশনের নেতাদের ডাকা ধর্মঘটে
সাড়া দিতে রবিবার সকাল থেকেই পাম্পগুলো বন্ধ
রেখেছে পাম্প মালিকরা।
ধর্মঘটের ফলে একদিকে যেমন তেল নিতে
না পেরে গাড়িচালকরা বিপাকে পড়েছেন।
অন্যদিকে বিপাকে পড়েছেন কৃষকরাও। ধর্মঘট
চলমান থাকলে
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাথে রংপুর
বিভাগের জেলার যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা
দেখছেন গাড়িচালকেরা। এছাড়াও বোরো মৌসুম
ও শীতকালীন সবজি চাষের এই সময়ে জ্বালানি
তেল না পেলে জমিতে সেচ কাজ বিঘ্নিত
হওয়ার আশঙ্কাও রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স
অ্যাসোসিয়েশনের ১৫ দফা দাবিতে এ ঘর্মঘট
শুরু হয়েছে। দাবিগুলো হচ্ছে- জ্বালানি তেল
বিক্রির ক্ষেত্রে প্রচলিত কমিশন কমপক্ষে
সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা, জ্বালানি তেল
ব্যবসায়ীদের কমিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান
নাকি পরিবেশক পরিশোধ করবেন তা সুনির্দিষ্ট
করা, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও
প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের প্রথা
বাতিল করা, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ
অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের প্রথা বাতিল করা
ইত্যাদি।
তেঁতুলিয়া ফিলিং ষ্টেশনের মালিক আবুল কালাম
আজাদ জানান, দাবি না মানা পর্যন্ত
তেল বিক্রি বন্ধ থাকবে। কেন্দ্রের নির্দেশনা
পেলে আবারও তেল বিক্রি শুরু হবে।