২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

১৫ দফা দাবি আদায়ের জন্য রংপুর পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
১৫ দফা দাবি আদায়ের জন্য রংপুর পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে

Manual1 Ad Code

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ আজ ভোরবেলা থেকে ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্প গুলো অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মোটর সাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিকরা। জ্বালানি তেল না পেয়ে অনেককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে। তেলের অভাবে বন্ধ হয়ে গেছে বাস-ট্রাক চলাচল। আন্দোলনকারীরা বলছে, দীর্ঘদিন ধরে জ্বালানি ব্যবসায়ীদের যৌক্তিক অমীমাংসিত দাবি নিয়ে সংশ্লিষ্টরা তাল বাহানা করছেন। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এগুলো মেনে নিয়ে জ্বালানি ব্যবসা করা আদৌ সম্ভব নয়। তাই বাধ্য হয়ে জ্বালানি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে শনিবার ভোর ৬ টা থেকে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। এই বিভাগের ঠাকুরগাঁও সহ বাকি জেলা গুলোর সব উপজেলার প্রতেকটি পাম্পের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। উল্লেখ্য, ট্র্যাংকলরীর ভাড়া বৃদ্ধি, জ্বালানি তেল বিক্রিতে ৭.৫ ভাগ কমিশন, প্রিমিয়ান পরিশোধ স্বাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা চালুসহ ১৫ দফা দাবি আদায়ে আজ থেকে রংপুর বিভাগের সকল জেলা ও রাজশাহী ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে ট্যাংকলরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা।