৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী জেলা আ’লীগের সাধারন সম্পাদক পদে আলোচনায় আব্দুল মান্নান ভিপি মান্নান

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
পটুয়াখালী জেলা আ’লীগের সাধারন সম্পাদক পদে আলোচনায় আব্দুল মান্নান ভিপি মান্নান

Manual3 Ad Code

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলন ঘিরে জেলার সকল নেতাকর্মীদের তেমন কোন প্রচার প্রচারনা শো ডাউন করতে দেখা না গেলেও সভাপতি আর সাধারন সম্পাদক পদে একাধিক পদপ্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে সর্বজনের মুখে শোনা যাচ্ছে পটুয়াখালী সরকারি কলেজের ডাবল নির্বাচিত ভিপি,সাবেক ছাত্রলীগ সভাপতি দুই দুইবার , সাবেক জেলা যুবলীগের সভাপতি, সাবেক জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক দুবার, বর্তমানে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ক্লিন ইমেজখ্যাত, ত্যাগী নেতা, আব্দুল মান্নান ভিপি মান্নানের কথা।সোমবার সকাল ১০ টার সময় পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে কেন্দ্রীয় নেতা জেলার উপজেলা সহ সকল পৌরসভা ও ইউনিয়ন নেতা কর্মীদের উপস্থিতি সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Manual2 Ad Code

অনেক নেতা কর্মীর সাথে আলাপ করে জানা যায়, সাবেক এ ছাত্রনেতা ও রাজ পথের লড়াকু সৈনিক ক্লিন ইমেজে নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব¡ পালন করে আসছেন। দুঃসময়ের সাবেক যুবলীগ নেতা ক্লিন ইমেজে জেলা আ’লীগের কমিটিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন সময়ের এই সাহসী নেতা। দায়িত্ব পালন করা আব্দুল মান্নান ভিপি মান্নান এবার বাংলাদেশ আ’লীগের পটুয়াখালী জেলা ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। একজন আদর্শ, নীতিবান, পরোপকারী, আধুনিক প্রযুক্তি যুগে দায়িত্বশীল নেতা হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাচ্ছেন তৃণমূল আওয়ালীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জেলা আ’লীগের একাধিক নেতা বলেন, জেলার ৭ টি উপজেলায় পৌরসভা ও ইউনিয়ন গুলোতে রয়েছে তার ব্যাবক গ্রহনযোগ্যতা। তারুণ্যনির্ভর নেতৃত্বের সমর্থন দলের অধিকাংশ নেতাকর্মীরাই চাচ্ছেন জেলা আ’লীগে এই মুহুর্তে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। যিনি হবেন জেলা আ’লীগের ঐক্যের কারিগর।আব্দুল মান্নান ভিপি মান্নান গত জাতীয় সংসদ নির্বাচনে ও জেলায় নৌকার বিজয়ের লক্ষ্যে নিরলস চেষ্টা করেছেন যার কারনে তার নেতৃত্বের গুনাবলী জেলা ও উপজেলা আ’লীগের অনেক নেতা কর্মীর পছন্দের । যার কারনে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ দক্ষিন বাংলার ক্ষমতাসীন নেতারা ও জেলার আরো তিনটি আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ভিপি মান্নান কে ২ ডিসেম্বর জেলা আ’লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব দিবেন বলে জেলা উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও পৌর আ’লীগসহ সকল জনসাধারণ মনে করেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে পটুয়াখালী জেলা আওয়ামীলীগকে দুর্নীতি, অনু-প্রবেশকারী, সন্ত্রাসী, মাদক মুক্ত রেখে আওয়ামীলীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস ভাবে চেষ্টা করে যাবেন বলে তিনি আসা ব্যাক্ত ও সকলের কাছে দোয়া কামনা করেন।

Manual8 Ad Code