৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ক প্রচারণা ও সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত !

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯
ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ক প্রচারণা ও সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত !

Manual7 Ad Code

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

Manual2 Ad Code

ট্রাফিক আইন ভাঙবো না, জরিমানা দিবো না’ ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে “সড়ক পরিবহন আইন-২০১৮” বিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, নিবাস চন্দ্র মাঝি বিপিএম।

Manual5 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

এ সময় ময়মনসিংহ জেলার অন্যান্য শিক্ষাবিদ অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, কোতোয়ালী থানার ইনচার্জ মাহমুদুল ইসলাম ও জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে গাড়ি চালক ও মোটর শ্রমিকদের মাঝে সড়ক আইন বিষয়ে প্রচারপত্র বিলি করেন প্রধান অতিথি ডিআইজি, নিবাস চন্দ্র মাঝি বিপিএম ও পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

Manual5 Ad Code