৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহের হালুয়াঘাটে কবর থেকে কঙ্কাল চুরি,আতঙ্কে এলাকাবাসী

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯
ময়মনসিংহের হালুয়াঘাটে কবর থেকে কঙ্কাল চুরি,আতঙ্কে এলাকাবাসী

Manual1 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাটিকাটা নামক স্থানে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র মতে জানা যায় যে, গত ৫ ই নভেম্বর রোজ মঙ্গলবার ১২নং স্বদেশী ইউনিয়নের মাটিকাটা গ্রামের কর্ফুলা নামক কবরস্থানে এ ঘটনা ঘটে।

পরদিন ৬ই নভেম্বর রোজ বুধবার সকাল বেলায় পথচারীরা কবরস্থানের পাশ দিয়ে গেলে তারা দেখতে পান কয়েকটি কবরের মাটি ওঠানো রয়েছে।

পরে কাছে গিয়ে দেখেন কবরস্থানের সাবেক সভাপতি আবু সাঈদ খান ও স্বদেশী মধ্যপাড়া গ্রামের আবেদ আলী ফকিরের কবরসহ ৫টি কবরের মাটি ওঠানো এবং কবর গুলোর উপরে ২/৩টি মৃত মানুষের শরীরের হাড় পড়ে রয়েছে।

সেই সাথে তারা দেখতে পান কবর থেকে মাথার খুলি ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ চুরি হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় মানুষদের ধারণা কুফরি বিদ্যা করে এমন কোনো কবিরাজগণ কাজ গুলো করতে পারে। এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজন ঘটনাটি দেখার জন্য ভিড় জমায়। কবরস্থানটি প্রায় সাড়ে তিন একর জমি নিয়ে প্রতিষ্ঠিত।

উক্ত কবরস্থানে হালুয়াঘাট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবু আব্দুল্লাহ হোসেন খান তারা মিয়ার মা-বাবা ও দুইভাইসহ স্বদেশী ইউনিয়নের খান্দানী পরিবারের অনেক মুরুব্বিদের কবর রয়েছে।

Manual7 Ad Code

কবরস্থানের কমিটির সাবেক সভাপতি মরহুম আবু সাঈদ খানের নেতৃত্বে নাগলা টু সাকুয়াই পাকা সড়কের সাইডে ৬৮০ ফুট দেয়াল নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে চতুর্দিকে এর বাউন্ডারি করা হবে।

কবরস্থানের বর্তমান কমিটির সভাপতি হায়দার আলী খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, উক্ত কবরস্থানে অনেক প্রবীণ মুরুব্বির কবর রয়েছে।

Manual8 Ad Code

এসব কবরের নিরাপত্তা বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস কঙ্কাল (লাশ) চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। এটি একটি অত্যন্ত দু:খজনক ঘটনা। আমি ওখানে ফোর্স পাঠিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code