মোঃ মালিক মিয়া,কমলগঞ্জ প্রতিনিধি :
আসন্ন মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ উপজেলা কমলগঞ্জ। ৯ ই নভেম্বর রোজ শনিবার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে ব্যাপক আলোচনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র জুয়েল আহমদ। তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা জুয়েল আহমদ কে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবিরাম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বলেছেন জুয়েল আহমদ কমলগঞ্জ উপজেলার এক পরিচ্ছন্ন নেতা। পরিচ্ছন্ন নেতা হিসাবে জুয়েল আহমদ তৃণমূল নেতাদের মনে স্থান করে নিয়েছেন,কমলগঞ্জ উপজেলা যুবলীগ এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের একাধিক নেতারা এ প্রতিবেদকের সাথে আলাপে বলেন- কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের এক পরিচিতি নাম জুয়েল আহমদ তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে
স্কুল ছাত্রলীগ দিয়ে শুরু করেন নিজের রাজনৈতিক জীবন। দশম শ্রেণিতে থাকাকালীন নিজ দক্ষতায় নির্বাচিত হন স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছিলেন উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক। পরবর্তীতে দলের দুঃসময়ে উপজেলা ছাত্রলীগের সদস্য পদে অত্যান্ত দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেন।
মানুষের পাশে থাকার নেশায় রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করেন। পরবর্তীতে গুরু দায়িত্বে আসেন তিনি, কমলগঞ্জ পৌর যুবলীগকে তুলে দেয়া হয় তার কাঁধে।পৌর যুবলীগের সভাপতি হয়ে নিজ দক্ষতায় জেলার নেতাদের আকর্ষিত করে নির্বাচিত হন উপজেলা যুবলীগের আহবায়ক। এবং ২০১৫ সালে পৌর সভার জন্মলগ্ন থেকে বিএনপি’র হাতে থাকা এ পৌর সভায় প্রথমবারের মতো দলীয় নৌকা প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বাঘা-বাঘা প্রার্থীদের পেছনে ফেলে তিনি বিজয়ী হন।পৌর মেয়রের পাশাপাশি দায়িত্ব পালন করছেন উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংঘটনের।
সামাজিকতায় জুয়েল আহমেদ এখন যুবসমাজের আইডল, এবং ব্যক্তি উদ্যোগে শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়ে গৌরবান্বিত করেছেন কমলগঞ্জ উপজেলাকে।এবং তার মেধা ও যোগ্যতা দিয়ে নিষ্ঠার সাথে দলের আন্দোলন সংগ্রামে কর্মসূচি পালন করে তৃণমুল নেতাদের মন জয় করেছেন। আগামী ৯ নবেম্বর ত্রি-বার্ষিক
উপজেলা আওয়ামীলীগ সম্মেলনে সাধারন সম্পাদক পদে তিনি যোগ্য নেতা বলে উপজেলার তৃণমূল কর্মীরা মনে করছেন। এবং তাকে সাধারন সম্পাদক নির্বাচিত করার জন্য মানোনীয় প্রধানমন্ত্রীর ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দর কাছে প্রত্যাশা করছেন।এ বিষয়ে সাপ্তাহিক অভিযোগ প্রতিনিধির সাথে একান্ত আলাপে,জুয়েল আহমদ নিজেকে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন,আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য আজ বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ভিশন বাস্তবায়ন করতে চাই।
এজন্য তিনি উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদেরও সহযোগীতাও কামনা করেন।
জুয়েল আহমদ সাপ্ততাহিক অভিযোগ কে আরো বলেন, জেলা আওয়ামীগের নেতৃবৃন্দ ও তৃণমূল নেতা কর্মীরা যদি আমাকে সাধারন সম্পাদক পদে নির্ববাচিত করেন তাহলে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে সংগগঠনকে সুসংগঠিত করবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো