২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ

Manual6 Ad Code

সেলিম আখুঞ্জী,সাতক্ষীরা থেকে : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১০ টাকা মুল্যে চাউলে গরীব দুঃখি মেহনতি মানুষেরা আজ আশার আলো দেখেছে। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অসহায় মানুষের কথা চিন্তা করে জনগনের কাছে দেওয়া কথা রাখতে ১০ টাকা কেজি দরে চাউল সারাদেশে বিতরণ করার কাজ চালু করেছেন। এই মহৎ কাজের জন্য সারা বিশ্বে তিনি প্রসংশিত হয়েছেন। তার মহৎ কার্যক্রম সফল করার জন্য সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ২নং মহান্দী ওয়ার্ডে আজ সকাল ৯ টা থেকে কার্ডধারীদের চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Manual7 Ad Code

সেখানে উপস্হিত ছিলেন বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম। তিনি এবার খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী। তিনি বলেন শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা যেমন গরীব দুঃখি মেহনতি মানুষের সেবা করে যাচ্ছেন ঠিক তেমনি শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমিও মানুষের সুখে দুঃখে পাশে দাড়িয়ে সেবা করে যাবো।

Manual3 Ad Code