২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ – ২০১৯

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ – ২০১৯

Manual2 Ad Code

মোঃ আবু তাহের,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও বিশেষমহড়া অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

৬ নভেম্বর বুধবার সকালে উপজেলার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মোঃ রেদওয়ানুজ্জামান সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব শাহ মোহাম্মদ আবুল কালাম বারী পাইলট,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃআবুল কালাম আজাদ।

Manual2 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম হারুন আর রশীদ , কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি চৌকস দল অগ্নি প্রতিরোধ,অগ্নি নির্বাপণ,উদ্ধার ও প্রাথমিক বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।