১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইনসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইনসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

Manual6 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

Manual8 Ad Code

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এর নেতৃত্বে।।

২ নভেম্বর শনিবার বিকেল পৌণে ৬ টার দিকে সদর উপজেলার জামতলা এলাকার রোকেয়া অটোমেটিক রাইস মিলের রাস্তার পাশ থেকে ১ কেজি হেরোইনসহ ২ জন যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে র‌্যাব।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা সদর উপজেলার কল্যাণপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাদেক (২৭) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. মিলন (২৮)।

আজ শনিবার রাত সাড়ে ৮টার সময় র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাই র‌্যাব ক্যাম্প জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় মাদক নিয়ে কয়েক যুবক অবস্থান করছে।

খবর পাবার পর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এর নেতৃতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ হাতেনাতে সাদেক ও মিলনকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আসামীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার।

Manual6 Ad Code